০২:১৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে বাঁধন সংগঠনের ইফতার মাহফিল

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সেবামূলক সংগঠন বাঁধন কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংঠনের সদস্যবৃন্দ ও এতিম শিশুদেরকে নিয়ে উক্ত ইফতার কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনের দ্বিতীয় তলাতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আশরাফ হোসাইন তালুকদার, সহযোগী অধ্যাপক সৈয়দ মহিবুল হোসেন‌ সহ বর্তমান ও সাবেক সদস্যরা।

উক্ত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সকলের উদ্দেশ্যে  বলেন : "একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন "স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে উদ্বুদ্ধ করার পাশাপাশি বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন। সর্বদা বিভিন্ন রকমের সামাজিক ও সেবামূলক কাজে নিয়োজিত থাকে সংগঠনটি।

তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ বাঁধন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট কর্তৃক সম্মানিত শিক্ষক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, সাধারণ কর্মী, শুভাকাঙ্ক্ষী ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে নিয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন করে। উক্ত ইফতার প্রোগ্রাম এ উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। 

পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে সকলকে আসন্ন ঈদ উল-ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন ।''

ইফতার মাহফিলে অংশগ্রহন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি