০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নির্বাচন পরবর্তি সহিংসতা

ওয়ার্ড আ’লীগের সভাপতিসহ ২ জনকে মারধর, হাসপাতালে ভর্তি

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করায় টাঙ্গাইলের ভূঞাপুরে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিসহ বিদ্রোহী প্রার্থীর দুই নেতাকে মারধর করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। 

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় ইউএনও’র কার্যালয়ে সামনে আব্দুল মান্নানের উপর নৌকার কর্মী-সমর্থকরা হামলা চালায়। 

এছাড়া মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার গোবিন্দাসীর ছাগলহাটির সামনে মীম মেডিকেল হলের মালিক আব্দুছ সামাদের উপর হামলা চালানো হয়। পরে তার দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। 

আহত দুইজন হলেন, পৌরসভার ফসলান্দি গ্রামের হযরত আলী খানের ছেলে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান (৪২) এবং উপজেলার রুহুলী গ্রামের আবু হানিফ মন্ডলের ছেলে আওয়ামীলীগ কর্মী আব্দুছ সামাদ (৩৮)। তাদের দুইজনকে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার পক্ষে কাজ না করায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করায় পৌরসভার ফসলান্দির ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নানকে ইউএনও’র কার্যালয়ের সামনে বিজয়ী চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ভোলা, তাহেরুল ইসলাম তোতার উপস্থিতিতে মারধর করা হয়। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। 

অন্যদিকে মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দাসীর ছাগলহাটি এলাকায় মীম মেডিকেল হলের মালিক আব্দুছ সামাদের উপর হামলা চালায় নৌকার কর্মী-সমর্থকরা।

পৌরসভার ফসলান্দির ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান জানান, বাড়ি থেকে উপজেলা পরিষদের দিকে যাওয়ার সময় হামলার স্বীকার হতে হয়। এসময় আওয়ামীলীগ নেতা, আব্দুল হামিদ ভোলা, তাহেরুল ইসলাম তোতা, মাসুদুল হক টুকু, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক এবং জসিমসহ কয়েকজন এলোপাথারিভাবে মারধর করে। পরে আমি অজ্ঞান হয়ে পড়লে লোকজন সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

মীম মেডিকেলের মালিক আব্দুছ সামাদ জানান, নৌকার পক্ষে কাজ না করায় গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকরাম উদ্দিন তারা মৃধার কর্মী-সমর্থকরা হামলা চালায় দোকানে। পরে দোকান-পাট ভাঙচুরসহ আমাকে ব্যাপক মারধর করা হয়। 

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বরত ফার্মাসিষ্ট এমএ রকিব জানান, দুইজনই গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম তোতা জানান, চেয়ারম্যান আব্দুল হালিমসহ আমরা কয়েকজন পরিষদে যাচ্ছিলাম। এসময় আব্দুল মান্নান চেয়ারম্যানের সাথে খারাপ আচরন করে। সেখানে উপস্থিত অজ্ঞাত দুইজনের সাথে হালকা ধাক্কা-ধাক্কি হওয়ার পরে মান্নানকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, দুইজনকে মারধরের ঘটনা জানার পরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি