১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে আ.লীগের সাবেক সম্পাদক নিক্সনের জানাজা সম্পন্ন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক আমিনুল ইসলাম নিক্সনের জানাজা সম্পন্ন হয়েছে।

২ আগস্ট রোববার বেলা ১২টায় হাদিরার আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, ৩১ জুলাই শুক্রবার রাত ১১টায় এলোপাথাড়ি চাকু দিয়ে আঘাত করে তাকে খুন করে দুর্বৃত্তেরা।

নিহত আমিনুল ইসলাম হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন তালুকদার তারা মিয়ার পুত্র। তিনি টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। সপরিবারে ধনবাড়ী উপজেলা শহরে বাস করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল শুক্রবার বিকালে ধনবাড়ী থেকে আজগড়া গ্রামের নিজ বাড়িতে আসেন। দলের সাংগঠনিক কাজ শেষে আজগড়া মোড়ে দলীয় নেতাকর্মীদের সাথে আরেক দফা বৈঠকে বসেন। বৈঠক শেষে পৌনে ১১টার দিকে মোটর সাইকেলে রওনা হন তিনি। এ সময় আজগড়া খালের ব্রিজ পার হওয়া মাত্র সেখানে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা ছুরি চাকু নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে শরীরের আরো কয়েক স্থানে আঘাত করা হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যান। মধুপুর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি