১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহাসড়কে ভয়াবহ যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬ | | ৪৪৬৯
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজটে আটক পড়ে শত শত যানবাহনে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানা গেছে।

শনিবার রাত তিনটার দিকে মহাড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মুনসুর নামকস্থানে দুটি ট্রাকের সংঘর্ষ হলে এই যানজটের সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিয়ে যাতায়াত করায় এই যানজটের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

পুলিশ ও যাত্রীরা জানিয়েছে, শনিবার রাত তিনটার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক মহাসড়কের দুল্যা মুনসুর এলাকায় পৌছালে পেছন দিক থেকে অপর একটি সিমেন্ট ভর্তি ট্রাক ধাক্কা দিলে পিছনের ট্রাকটি ধুমরে মুছরে মহাসড়কের ওপরে পড়ে যায়। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে মির্জাপুর হাইওয়ে ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রেকারের সাহায্যে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়।

এছাড়া পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট ঘন কুয়াশার কারণে বন্ধ থাকায় দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল করায় এই যানজটের তীব্রতা বৃদ্ধি পায়। ফলে যানজট তীব্র আকার ধারণ করে। ভয়াবহ এই যানজটে আটকা পড়ে তীব্র শীতে হাজার হাজার যাত্রীকে চরম দুভোর্গে পড়তে হচ্ছে।

সকাল সোয়া এগারোটায় এই রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত মহাসড়কে দীর্ঘ যানজট অব্যহত রয়েছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওয়ান ওয়ে পদ্বতিতে যানবাহন চলাচল করানো হচ্ছে। অল্প সময়ের মধ্যে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি