০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নানা কর্মসূচিতে নাগরপুরে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। 

শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। 

এ সময় নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অতিথিরা। 

এ ছাড়াও উপজেলা প্রশাসনের তরফ থেকে কালো ব্যাজ ধারণ করা হয়।

অপরদিকে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক সংস্থা, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। 

পরে বঙ্গবন্ধুর স্মরণে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অসুষ্ঠিত হয়। 

অনলাইনের মাধ্যমে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। 

এছাড়া উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে ১৩ জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও যুব উন্নয়ন অফিসের মাধ্যমে আত্মকর্মসংস্থানের জন্য ঋনের চেক বিতরন করা হয়। 

প্রশাসনের বাইরে উপজেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি