১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সেই বোমা নিস্ক্রিয় হলো টাঙ্গাইলের মধুপুরে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর টার্মিনালে মাটি খুড়ে পাওয়া সেই বোমা টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জ রসুলপুরে নিস্ক্রিয় করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে ২৫০ কেজি ওজনের এ বোমা নিষ্ক্রিয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জের ফ্লাইট লেঃ আজমের নেতৃত্বে নয় জনের বোমা নিস্ক্রিয় দল। ফায়ারিং রেঞ্জ ক্যাম্পাসে গভীর গর্ত করে পুঁতে রাখা বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ হয়। বিষয়টি নিশ্চিত করেন রসুলপুর ফায়ারিং ক্যাম্প কমান্ডার মোঃ আলম এবং মধুপুর বনাঞ্চলের সহকারি বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার। 

মধুপুর ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বোমা নিস্ক্রিয় করার সময় তাদের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।

নিস্ক্রিয় করার সময় বিকট শব্দ হয় বলে জানান এলাকাবাসিরা। 

উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্মানাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোড়ার সময় বোমাটি পাওয়া যায়। ধারনা করা হয় একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীকে কাবু করার জন্য মিত্রবাহিনীর যুদ্ধ বিমান হতে এ বোমা নিক্ষেপ করে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি