০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বাড়ি থেকে বের হওয়ার ১১ দিন পর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি থেকে বের হওয়ার ১১ দিন পর আব্দুল কদ্দুছ (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (২৮ আগষ্ট) সকালে উপজেলার আজগানা ইউনিয়নের মাটিয়াখোলা বাজারের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া গ্রামে। দুপুরে তার পরিচয় নিশ্চিত হয় থানা পুলিশ।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রমতে, আব্দুল কদ্দুছ লোকজনের দেয়া আর্থিক সহায়তা নিয়ে চলতেন। এজন্য মাঝে মধ্যেই বাড়ি থেকে কয়েক দিনের নামে বেরিয়ে যেতেন। গত ১৭ আগস্ট তিনি বাড়ি থেকে বের হন। 

শুক্রবার সকালে মাটিয়াখোলা এলাকায় মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) সজল হক জানান, মৃতের গাঁয়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আগে একবার স্ট্রোক করেছিলেন। ধারণা করা হচ্ছে স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়েছে। থানায় অপমৃত্যু মামলার পর লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফলাফল এলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি