০১:২৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকদের সাথে মতবিনিময়

ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৯ ফেব্রুয়ারী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

বুধবার সকালে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদার জানান, আগামী ৯ ফেব্রুয়ারি শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের মতো টাঙ্গাইলেও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন এ এবং ১২ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬০ হাজার শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ক্যাম্পেইনে ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৫৩ হাজার ৯৪৫ জন শিশুকে নীল রংগের ভিটামিন ও ১২ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৭ হাজার ৭১৫জন শিশুকে লাল রংগের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ইব্রাহীম, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. সোলাইমান, পরিসংখ্যানবিদ কেরামত হোসেনসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি