০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষে রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচির মধ্যে সকাল ৯.০০ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে একটি র‌্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। 

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক সমিতর নেতৃবৃন্দ, অফিসার্স এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। 

এছাড়া অন্যান্য সংগঠনের মধ্যে পুস্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু পরিষদ, ভাসানী পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ এবং বিশ^বিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনারে ভাইস-চ্যান্সেলর মহোদয় জাতীয় শিশুদিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে শিশুদেরকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে হবে, কারণ এই শিশুরাই আগামী দিনের কর্ণধার। আলোচনা শেষে শিশুদেরকে নিয়ে একটি কেক কাটেন এবং শিশুদের মাঝে কেক বিতরণ করেন। 

এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি