০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে বিভিন্ন গ্রামে চলছে মাছ শিকারের ধুম 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

দেশে কয়েক দফায় বন্যায় বিভিন্ন নদ-নদী, খাল-বিল, পুকুর ও মাছের ঘের তুলিয়ে গেছে । আবাদ করা মাছগুলো এতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন জায়গায়। তাতে করে মৎস্যচাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

কিন্তু অপরদিকে করোনার কারণে অধিকাংশ মানুষের দৈনন্দিন কাজ নেই। এ বেকার সময়ে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার মানুষেরা। ফলে সৌখিন ও মৌসুমী মাছ শিকারীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে নদ-নদী, খাল-বিল ও জলাশয়গুলো।

বিভিন্ন ব্রিজ, কালভার্ট ও স্রোতের মুখেও মাছ শিকারীরা সিপজাল বা ধর্মজাল নিয়ে উৎপেতে রয়েছেন। অনেকে এ মাছ বিক্রি করে দৈনন্দিন চাহিদাও মেটাচ্ছেন।

ধনবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের লোকজনকে ধর্মজাল বা সিপজাল দিয়ে মাছ শিকার করতে দেখা যায়। বর্ষার পানিতে মাছ শিকারে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকাগুলোতে।

একই সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছের দেখাও মিলছে। স্ব স্ব এলাকার তরুণ, যুবক, প্রবীণর ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও মাছ শিকারে মেতে উঠেছেন।

ধনবাড়ী উজেলার কলেজ শিক্ষার্থী নূর নবী শেখ, জামাল উদ্দিন ও রাসেল আহমেদ জানান, করোনার কারণে আমাদের কলেজ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। বাড়ীতে থাকতে-থাকতে আর ভালো লাগে না। বন্যার কারণে বিভিন্ন মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর আমরা এ মাছগুলো ফাঁদ দিয়ে ধরতে পারি এবং আমাদের পুষ্টির চাহিদাও মিটছে। মাছ ধরার আনন্দও অন্য রকম।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, করোনায় মানুষের কর্মসংস্থান ও আয়ের উৎস কমে যাওয়ার কারণে অধিকাংশ মানুষ বর্ষার নতুন পানিতে মাছ শিকারে নেমেছেন। নদী এলাকার গ্রামগুলোতে জাল তৈরিতেও ব্যস্ত সময় পাড় করছেন।

মাছ শিকারী সুরুজ মিয়া বলেন, শুধু নদ-নদী, খাল-বিলই নয়। যেসব নিচু জমিতে বন্যার পানি জমে এবং ক্ষেতের আইলে দিয়ে মাছ ধরার উপকরণগুলো পেতে রাখলে সেখানে মাছগুলো আটকে থাকে। আমি মাছ বিক্রি করে সংসার চালাচ্ছি এখন।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলার মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আবু এহসান জানান, মাছ শিকার করা একটি আনন্দের ব্যাপার। সবাই মাছ শিকার করতে পারে না। করোনার কারণে অনেকে কর্মহীন হয়ে পড়ার কারণে ছোট- মাছ শিকার করে বাজারে বিক্রি করে তাদের সংসার চালাচ্ছে। বন্যার পানি বিভিন্ন জায়গায় প্রবেশ করার কারণে এখন সব জায়গায় মাছ শিকার করা যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি