১১:৪০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকামুখী প‌রিবহ‌ন কমেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ঢাকামু‌খী প‌রিবহ‌নের সংখ‌্যা খুবই কম। এ‌তে মহাসড়কে ঢাকামুখী লে‌ন ফাঁকা র‌য়ে‌ছে। অন‌্যদি‌কে উত্তর ও দ‌ক্ষিণবঙ্গগামী প‌রিবহনগু‌লোর সংখ‌্যা বে‌শি থাকায় ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। এ‌তে মহাসড়‌কের বেশ কিছু এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ‌তে দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছে ঈ‌দে ঘরমু‌খো মানুষজন। ত‌বে মানু‌ষের ঈদ যাত্রা স্ব‌স্তি দায়ক কর‌তে মহাসড়‌কে যানজট নিরস‌নে কাজ কর‌ছে হাইও‌য়ে ও জেলা পু‌লিশ।

শুক্রবার ( ৩১ জুলাই)  দুপু‌রে মহাসড়‌কের এ‌লেঙ্গা, রাবনা বাইপাস, বঙ্গবন্ধু সেতু এলাকায় এমন চিত্র দেখা গে‌ছে।

জানা গে‌ছে, ঈ‌দের দুই‌দিন আ‌গেও মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক ছিল। কিন্তু শুক্রবার ভোর থে‌কে মহাসড়‌কে যানবাহন চলাচল বে‌ড়ে যায়। এ‌তে গাজীপু‌রের চন্দ্রা হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত সড়‌কে প‌রিবহনগু‌লো ধীরগ‌তিতে চলাচল কর‌ছে। এ‌তে বেলা বাড়ার সা‌থে সা‌থে মহাসড়‌কে প‌রিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি পে‌লে যানজ‌টের সৃষ্টি হয়। ত‌বে প‌রিবহনগু‌লো চন্দ্রা হ‌তে টাঙ্গাই‌লের এ‌লেঙ্গা পর্যন্ত চার‌লেন ব‌্যবহার কর‌তে পার‌লেও এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতুপুর্ব পর্যন্ত প্রায় ১৩ কি‌লো‌মিটার সড়ক এক‌লেন থাকায় প‌রিবহ‌নের ধীরগ‌তির সৃ‌ষ্টি হ‌চ্ছে। এছাড়া মহাসড়‌কের সা‌থে বি‌ভিন্ন অঞ্চ‌লের সং‌যোগ সড়ক থাকায় সেখা‌নেও থাম‌তে হ‌চ্ছে যানবাহনগু‌লো‌তে। ত‌বে উত্তর ও দ‌ক্ষিনবঙ্গগামী প‌রিবহ‌নের ধীরগ‌তি থাক‌লেও ঢাকামুখী প‌রিবহ‌নের সংখ‌্যা খবই কম।

মহাসড়কের মির্জাপুরের গোড়াই ফা‌ঁড়ির ইনচার্জ মো. ম‌নিরুজ্জাম‌ান ব‌লেন, মহাসড়‌কের গোড়াই হ‌তে টাঙ্গাইলের কর‌টিয়া পর্যন্ত গা‌ড়ির চাপ র‌য়ে‌ছে। এ‌তে ধীরগ‌তি‌তে প‌রিবহন মহাসড়ক দি‌য়ে চলাচল কর‌ছে।

টাঙ্গাই‌লের এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লি‌শ ফাঁ‌ড়ির ইনচার্জ মো. কামাল হো‌সেন ব‌লেন, মহাসড়কে প‌রিবহ‌নের সংখ‌্যা বে‌শি থাকায় থে‌মে থে‌মে প‌রিবহন চল‌ছে। ত‌বে মহাসড়‌কে যানজট নেই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি