০৯:৫৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজলী বর্মণ (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ক্ষুদ্র জাতিসত্তার এই নারী। কাজলী উপজেলার দিঘীরচালা গ্রামের বিকাশ বর্মণের স্ত্রী।

উপজেলার কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন জানান, কাজলী শুক্রবার দুপুরের দিকে বাড়িতে মুঠোফোনে চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাগে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনেরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রাজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্টে তাঁর ডান হাত ও পেটে পুড়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এমন কোনো ঘটনার বিষয়ে কেউ তাঁদের অবগত করেননি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি