১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ইমাম-মুয়াজ্জিনরা পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে প্রায় ৬শত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫হাজার টাকা করে আর্থিক সহায়তার বিশেষ ঈদ উপহার ও স্থানীয় সাংসদ ছোট মনিরের নিজস্ব অর্থায়নে লুঙ্গি এবং টুপিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ।

শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন টাঙ্গাইল-২ এর সাংসদ ছোট মনির।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে.এম গিয়াস উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি এস.এম রফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদসহ ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ ও মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

পরে করোনা ভাইরাস মহামারী থেকে সারা বিশ্বের মানবজাতির মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি