১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। 

রোটারী ক্লাব অব টাঙ্গাইল এবং রোটারী ক্লাব অব ঢাকা ব্রাইট এর যৌথ উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রোটারী ক্লাবের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন, এআরআই এর এসিটেন্ট গভর্নর তপন ফৌজদার, রোটারী ক্লাব অব ঢাকা ব্রাইটের প্রোগ্রাম চেয়ারম্যান অনুপমা চক্রবর্তী, চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান তাইহিদুল ইসলাম সোহাগ, প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী রাশেদুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট্রো রোটারিয়ান মো. দীন ইসলাম, সদস্য রোটারিয়ান কাজী সালাহউদ্দিন, রোটারিয়ান এস.জি.রাজ, রোটারী ক্লাব অব টাঙ্গাইলের রিজিউনাল এডভাইজার রোটারিয়ান আবুল কাশেম মোহাম্মদ খলিলুল্লাহ, এসিটেন্ট গর্ভনর মো.মেজবাহ উদ্দিন, আইপিপি মো.আবদুল মোত্তালিব, ডেপুটি গভর্নর অধ্যাপক ড.তাহমিনা খান, প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ড.মো.তৌহিদুল ইসলাম, প্রেসিডেন্ট ড.মোহাম্মদ হারন অর রশিদ, সেক্রেটারী মো.আতাউর রহমান খান প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারিয়ান আশীষ কুমার পাল।

এছাড়াও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, আর্ত মানবতার সেবায় সরকারের পাশাপাশি রোটারী ক্লাবের মত বিভিন্ন সংগঠন এগিয়ে আসলে এদেশের একটি মানুষও কষ্টে থাকবে না। তিনি উপস্থিত রোটারিয়ানদের সমাজের অসহায় ও দুস্থদের ঘর করে দেওয়ার আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি