০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ৪ ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৬ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে চার ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসীতে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা শাখার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই জরিমানা আদায় করেন। 

রোববার দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল রোডের রিনা ফার্মেসীর পাঁচ হাজার, ললিতা ফার্মেসীর পাঁচ হাজার, রতন ফার্মেসীর এক হাজার ও মোল্লা ফার্মেসীর মালিকের কাছ থেকে এক হজার টাকা জরিমানা আদায় করেন তিনি। 

এ সময় বাংলাদেশ ড্রাগিস্ট এ্যান্ড কেমিস্ট সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জরিপ উপস্থিত ছিলেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী মাইকিং করে ওষুধ ব্যবসায়ীসহ সকল ব্যবসায়ীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ জানান। এছাড়া মানুষের জন্য ক্ষতিকারক অনুমোদনহীন কোন পণ্য বিক্রী না করার জন্যও তিনি ব্যবসায়ীদের অনুরোধ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি