টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়িদের হামলার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের কঠোর শাস্তির দাবিতে বাসাইল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম, আবুল কাশেম মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংবাদিক রাশেদা সুলতানা রুবি, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মাসুদ রানাসহ অন্যান্য কর্মী।
প্রসঙ্গত, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে চার সাংবাদিকদের ওপর হামলা চালায় জুয়াড়িরা। হামলায় আহত হন ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরও দুইজন আহত হয়।
এঘটনায় মামলা হলে ঘটনার মূলহোতা ফজল মন্ডলসহ ইতোমধ্যে ৬জনকে গ্রেফতার করে পুলিশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...