১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে দোকান গুড়িয়ে দেওয়ার হুমকি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে আধাঘন্টা সময় বেঁধে দিয়ে দোকানঘর ছেড়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। অন্যথায় মার্কেট গুড়িয়ে দেওয়ার দেয়া হবে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে মির্জাপুর পৌর ৯ নম্বর ওয়ার্ড কুতুববাজার এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে মার্কেটের মালিক তাহেরুল ইসলাম সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

অভিযোগে মার্কেটের মালিক উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের তাহেরুল ইসলাম জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রাজনগর মৌজায় ৪০১ নং খতিয়ানে ৫৪ নম্বর দাগে ক্রয় সূত্রে তাদের ২১ শতাংশ জমির ওপর একটি মার্কেট রয়েছে।

গতকাল সোমবার সকালে বুড়িহাটী গ্রামের আবু সাঈদ ভেন্ডার ও শহিদুর রহমান ভেন্ডার মার্কেটের একংশ দাবি করে পাশেই একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন। পরে আবু সাঈদ ওই মার্কেটের ভাড়াটিয়া আবদুল মালেক মিয়াকে দোকানঘর ছেড়ে দেয়ার জন্য আধাঘন্টা সময় বেঁধে  দিয়ে হুমকি দেন। সময় পার হলে দোকানঘর গুড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে ভাড়াটিয়া মালেক মিয়া জানান। ঘটনার সময় ওইস্থানে উপস্থিত থাকা আরেক দোকানদার বজলু মিয়া বলেন, মালেকের দোকানে চা খেতে এসে আবু সাঈদের সাথে আরো লোকজন দেখতে পাই। তারা মালেককে আধাঘন্টা সময়ের  মধ্যে দোকান থেকে চলে যেতে বলে। সময় পার হলে দোকান গুড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেন।

অভিযুক্ত আবু সাঈদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটা বিতর্কিত। তাই দোকানদার মাালেক মিয়াকে বলেছি ভাড়া না দিতে। আধাঘন্টা সময় বেঁধে দেওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি মুঠোফেনের লাইন কেটে দেন।

মার্কেটের মালিক তাহেরুল ইসলাম জানান, দীর্ঘ কয়েক বছর আগে ওই দাগে ২১ শতাংশ জমি ক্রয় করে তার ওপর মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। হঠাৎ করে আবু সাঈদ তার লোকজন নিয়ে এসে মার্কেটের একাংশ দাবি করে আধাঘন্টা সময়ের মধ্যে ছেড়ে দেয়ার জন্য হুমকি দেন। অন্যথায় মার্কেট গুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে জানান। এব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

মির্জাপুর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) (ওসি) মো. সায়েদুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি