১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরের আতিককে ঢাকায় গুলি করে হত্যা

কে এম মিঠু, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ মে ২০১৬ | | ৩৭২
ছবি : গোপালপুরের কাজী আতিক (৩০)।-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

কে এম মিঠু, গোপালপুর থেকে

রাজধানীর উত্তরায় গোপালপুরের কাজী আতিক (৩০) নামের এক গার্মেন্টস কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আতিক টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের কাজীবাড়ি মহল¬ার মৃত পান্না কাজীর একমাত্র ছেলে। একমাত্র ছেলের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, বুধবার রাত ১১টার দিকে উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান। নিহত কাজী আতিক ক্যান্টনমেন্টের মানিকদি এলাকার অনন্ত গার্মেন্টসের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

নিহত কাজী আতিক পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন। গত এক বছর আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নতুন সংসার শুরু করেছিলেন।

নিহত আতিকের স্ত্রী জেসমিন জানান, কী কারণে তার স্বামীকে গুলি করা হয়েছে, তিনি তা এখনো বুঝে উঠতে পারছেন না। ময়নাতদন্তের পর তার লাশ নিহত আতিকের গ্রামের বাড়ি গোপালপুরে নেয়া হবে।

হাসপাতালে আতিকের বন্ধু মনির জানান, আতিকের কাছ থেকে নগদ আট হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

হাসপাতাল ক্যাম্পের পুলিশের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক আতিককে হাসপাতালে নিয়ে আসার তথ্য নিশ্চিত করেন।

এদিকে কাজী আতিক গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর গোপালপুরে ছড়িয়ে পড়লে মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে। নিহত কাজী আতিককে এক পলক দেখার জন্য ঢাকা থেকে তার লাশ পৌছার অপেক্ষায় গোপালপুর পৌরশহরের কাজীবাড়ি মহল্ল¬ায় আতিকের অগনিত বন্ধুবান্ধব পাড়া-প্রতিবেশী ও আতœীয়স্বজনদের ভীড়সহ আহাজারি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি