১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে এমপি শুভ’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে জামুর্কী ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। 

শুক্রবার জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, রাজীব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, সাবেক ভিপি মাসুম রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ অনিক প্রমুখ। 

সংসদ সদস্য খান আহমেদ শুভ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে তাকে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় মেয়াদে বিজয়ী করায় দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সভায় জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সকল সদস্য ও ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি