১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালিত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।  শনিবার (২৮ সেপ্টম্বর) সকালে কালিহাতী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল।

র‌্যালীটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান,যুগ্ম সাধারন সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এম.এ মালেক ভূইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান দিপুল, পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার,কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সাধারন সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা সৈনিক লীগের আহবায়ক মিন্টু সরকারসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি