১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ডা. দিপু মণি

উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬ | | ১০৬৯
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মণি এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। যারা নির্বাচন ঠেকানোর নামে স্কুল কলেজ, ট্রেন, বাসে আগুন দিয়ে মানুষ পুড়ায় তাদের ব্যাপারে সজাগ থাকারও আহŸান জানান তিনি।

রোববার সন্ধ্যায় মির্জাপুরে এস কে পাইলট উচচ বিদ্যালয় মাঠে মাসব্যাপী শুরু হওয়া বিজয় মেলার ২৫ তম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে জঙ্গীবাদ, সন্ত্রাসের কারণে তা যেন ব্যহত না হয়।

মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্র্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন।

এর আগে দিপু মণি উপজেলা প্রশাসন মিলনায়তনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি