১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নারী নির্যাতন মামলার আসামীকে অধ্যক্ষ পদে নিয়োগের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭ | | ২৯৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজে দুর্নীতি ও অনিয়মের মাধমে অধ্যক্ষ পদে ছাত্রীকে নির্যাতনের মামলার আসামী আনিসুর রহমানকে নিয়োগ দেয়ার চূড়ান্ত প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ পদের এক প্রার্থী মো. ওবায়দুর রহমান।

টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ পদের প্রার্থী মো. ওবায়দুর রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান, গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় তিনি সর্বোচ্চ নাম্বার পান। ওই দিন পরীক্ষার ফলাফল ঘোষণার কথা থাকলেও অনিয়ম ও ষড়যন্ত্রমূলকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা না করে নিয়োগ বোর্ডের সদস্যরা সেখান থেকে চলে যান।

তার অভিযোগ, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ নিয়োগ দাতা এবং ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মুলতান উদ্দিন আহমেদ ও সদস্য এটিএম আনিসুজ্জামান বুলবুলসহ কতিপয় সদস্য ওই শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। অধ্যক্ষ পদে যোগ্যতার মাপকাঠি বিবেচনায় না নিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই চক্রটি আনিসুর রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে।

একাডেমিক শিক্ষায় অনুপযুক্ত এবং একই কলেজের ছাত্রীকে নির্যাতনের মামলার আসামীকে কলেজের অধ্যক্ষ করায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুর রহমান বলেন, যাকে অধ্যক্ষ নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া চলছে তিনি ২০১৫ সালের ২৮ মার্চ কলেজে এক ছাত্রীকে শ্লীলতাহানি করায় তাকে প্রকাশ্যে গণপিটুনি দেয়া হয়। নৈতিক স্খলন জনিত দোষে দুষ্ট আনিসুর রহমানের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা চলমান রয়েছে (মামলা নং ৭৯/২০১৫)।

তিনি স্বচ্ছভাবে ঐতিহ্যবাহী নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ পদে যোগ্য লোককে নিয়োগ প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে নাগরপুর মহিলা কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মুলতান উদ্দিন আহমেদ বলেন, অধ্যক্ষ নিয়োগে প্রক্রিয়ায় আমার জানা মতে কোন অনিয়ম হয়নি। অভিযুক্ত আনিসুর রহমান নাগরপুর মহিলা কলেজের পূর্বের অধ্যক্ষের ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি আইনগতভাবে মোকাবেলা করা হচ্ছে।

এ ব্যাপারে আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। নারী নির্যাতনে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ছিল ষড়যন্ত্রমূলক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি