১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে বন্যায় বিএডিসি’র আউশ-আমন ধান প্লাবিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে বন্যা ও জলাবদ্ধতায় বিএডিসি’র চলতি আউশ ও আমন মৌসুমের লাগানো ধানের জমি প্লাবিত হয়েছে। অপরদিকে জলাবদ্ধতায় ডুবে যাওয়া বীজ তলার পানি মেশিন দিয়ে সেচের মাধ্যমে টিকিয়ে রাখার নানামুখি চেষ্টা চালিয়ে যাচ্ছে খামার কর্তৃপক্ষ।
 
মধুপুর বীজ উৎপাদন খামার সূত্রে জানা যায়, মধুপুরের কাকরাইদ এলাকায় অবস্থিত মধুপুর বীজ উৎপাদন খামারের ৩৪৫ একর আবাদী জমির মধ্যে ২৫০ একর জমি চলমান বন্যা ও জলাবদ্ধতার কারণে প্লাবিত হয়েছে। ৮ জুলাই হতে টানা ভারী বর্ষনও পাহাড়ি ঢলের কারণে খামারটির মধ্য দিয়ে প্রবাহিত গুজা খাল, বংশাই নদীর পানি বৃদ্ধির কারণে খামারের আবাদী জমি প্লাবিত হয়। ফলে খামারের চলতি ২০২০-২০২১ আউশ মৌসুমের ৪৫ একর জমির মধ্যে ব্রি-ধান ৪৮ জাতের ৫ একর জমির বীজ ফসল প্লাবিত হয়ে কাইচ থোড় অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। খামার কর্তৃপক্ষের নানামুখী প্রচেষ্টার কারণে চলতি ২০২০-২০২১ মৌসুমের বীজতলা ক্ষতিগ্রস্থ না হলেও আমন মৌসুমের রোপনকৃত ব্রি-ধান ৮৭ জাতের ১০ একর এবং বিনা ধান ১৭ জাতের ১২ একরসহ মোট ২২ একর জমি পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির মুখে রয়েছে। চলতি আমন মৌসুমের ২৪২ একর জমিতে প্রায় ৩৮৫ মেট্রিক টন লক্ষ্য মাত্রার বিপরীতে কেবল ৬০ একর জমি রোপন করা সম্ভব হয়েছে। অতিদ্রুত পানি না কমলে চারার বয়স বৃদ্ধি পেয়ে রোপন অনুপযোগী হয়ে পড়বে।

এ ব্যাপারে মধুপুর বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক (খামার) সঞ্জয় রায় জানান, ৮ জুলাই থেকে টানা ভারী বর্ষন, পাহাড়ি ঢলে গুজা খাল ও বংশাই নদীর পানি বৃদ্ধি ও চলমান বন্যা ও জলাবদ্ধতায় খামারের ৩৪৫ একর আবাদী জমির মধ্যে ২৫০ একর প্লাবিত হয়েছে। খামার কর্তৃপক্ষের নানামুখী প্রচেষ্টা রয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে পানি নেমে গেলে বীজ তলায় চারা রোপন করে লক্ষ্যমাত্রা অর্জন করার চেষ্টা চালিয়ে যাবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি