১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গেচ্চুয়া একাদশ চ্যাম্পিয়ান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে দোখলা বাজার কমিটি ফুটবল টুর্নামেন্ট -২০২০ ফাইনালে গেচ্চুয়া একাদশ বানরিয়া একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। চ্যাম্পিয়ান দলকে দেয়া হয়েছে ফ্রিজ। রানার আপ বানরিয়া কে দেয়া হয়েছে এলইডি টিভি।

সোমবার(১৯ অক্টোবর) বিকেলে মধুপুর বনের দোখলা পিকনিক স্পটের মাঠে এ টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

খেলার প্রথমার্থে বানরিয়া দুই গোল করে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্থে সমতা ফিরিয়ে আনে গেচ্চুয়া একাদশ। খেলার শেষ মিনিটে দলের অন্যতম খেলোয়াড় সঞ্চারের দেয়া গোলে চ্যাম্পিয়ান হয় দলটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। সহকারি বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার, উপজেলা আ’লীগের সহসভাপতি ইয়াকুব আলী, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন,  ফুলবাগচাল ইউপি  চেয়ারম্যান রেজাউল করিম বেনু ও অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ছিলেন বিশেষ অতিথি। গারো নেতা ও বাজার কমিটির সভাপতি উইলিয়াম দাজেল এতে সভাপতিত্ব করেন।  বাজার কমিটির সাধারণ সম্পাদক  আব্দুল মান্নান, ফরমান আলী,  রফিকুল ইসলাম, স্থানীয় শ্রমিক সংগঠনের নেতা আব্দুস সাত্তার মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অসংখ্য  দর্শক  নারী পুরুষ  ফাইনাল এ খেলা উপভোগ করেন।

করোনা মহামারী এ বৈশ্বিক সংকটে  তরুণদের  বিপদগামী  হতে  দূরে রাখা, খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ্য জাতি গঠনে আগ্রহী ও সামাজিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে বাজার কমিটি প্রথমবারের মতো এমন ফুটবল  টুর্নামেন্টের আয়োজন করেছিল। ২ অক্টোবর শুক্রবার এ  টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে ১৬ টি দল অংশ নেয়।
 
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বানরিয়া দলের অধিনায়ক পিজার। খেলা শেষে সন্ধ্যায় অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার আপ দলের অধিনায়কের হাতে পুরষ্কার তুলে দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি