০৩:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা মোকাবেলায় ১ দিনের বেতনের টাকা দিলেন ইউপি সচিবরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা মোকাবেলায় অসহায় মানুষের পাশে দাড়াতে এবার এক দিনের বেতনের টাকা দিলেন টাঙ্গাইলের ইউনিয়ন পরিষদের সচিবরা।

বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল সার্কিট হাউজে (১৫ এপ্রিল) জেলা প্রশাসনের ত্রাণ তহবিলের জন্য এ অর্থের চেক জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এর কাছে জেলার ১১৮ ইউনিয়ন সচিবের পক্ষে হস্তান্তর করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সোহরাব আলী।

টাঙ্গাইলে করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কের কারনে কর্মহীন হয়ে পরা দরিদ্র লোকজনকে সহযোগীতার জন্য জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে এ চেক হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক (ডিডিএলজি) শরীফ নজরুল ইসলাম,
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খান, নাগরপুর বেকরা আটগ্রাম ইউপি সচিব মাহবুবুর রহমান, ভাদ্রা ইউপি সচিব মাহাবুবুর রহমান সুজন, সিলিমপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রকি কর সহ অন্যান্যরা।

এছাড়াও ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের একদিনের বেতনের টাকার চেকও এসময় ত্রান তহবিলে জমা দেয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি