১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা পরিষদ নির্বাচন

মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০১৬ | | ৩৪৭৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা।

বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক ফজলুর রহমান খান ফারুক চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহবুব হোসেন তার মনোনয়নপত্র গ্রহন করেন।

এছাড়াও রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে জেলা জাসদের (ইনু) সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খান মেনু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার মোঃ তাজুল ইসলাম জানান, ২৮ ডিসেম্বর নির্বাচনে টাঙ্গাইলে মোট ১৬শ’ আটজন ভোটাধিকার প্রয়োগ করবেন।

টাঙ্গাইল জেলা পরিষদে প্রশাসক পদ ছাড়াও ১৫টি সাধারণ ও ৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। সাধারণ ওয়ার্ডে ১জন ও সংরক্ষিত ওয়ার্ড থেকে ১জন মহিলাসহ মোট ২০জন সদস্য নির্বাচিত হবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি