১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে জুলাই মাসেই ১০২৬ করোনা রোগী

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়েছে। আজ শুক্রবার নতুন শনাক্ত ৪৪ জন নিয়ে জেলায় মোট সংখ্যা এখন ১ হাজার ৬৩৮। তাঁদের মধ্যে জুলাই মাসেই শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬ জন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া পরিসংখ্যান বলছে, টাঙ্গাইলে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পুরো এপ্রিলে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২৪। মে মাসে রোজার ঈদের আগের দিন পর্যন্ত সংখ্যাটা ১০০-এর নিচেই ছিল (৯৬ জন)। কিন্তু পরবর্তী এক সপ্তাহেই করোনা রোগী বেড়ে হয় ১৬৫ জন। আর ৩০ জুন নাগাদ এ সংখ্যা দাঁড়ায় ৬১২। ওই ৬১২ জনের সঙ্গে জুলাই মাসে নতুন ১ হাজার ২৬ জন যুক্ত হয়েছে।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, টাঙ্গাইল সদর উপজেলায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। এ পর্যন্ত এখানে ৬০৯ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪৮৮ জনই শনাক্ত হয়েছেন জুলাই মাসে। এ ছাড়া মির্জাপুরে এ পর্যন্ত ৩৭০ জন, নাগরপুরে ৫৪, দেলদুয়ারে ৬৪, সখীপুরে ৭১, বাসাইলে ৪৩, কালিহাতীতে ৮২, ঘাটাইলে ৬৩, মধুপুরে ১০৮, ভূঞাপুরে ৬৮, গোপালপুরে ৬১, ধনবাড়ীতে ৪৫ জন শনাক্ত হয়েছেন। জেলায় মোট শনাক্ত করোনা রোগীর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬৮৬ জন। আর মৃত্যুবরণ করেছেন ২৯ জন।

টাঙ্গাইলে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিবের দায়িত্বে থাকা জেলা সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান বলেন, টাঙ্গাইলে এখন করোনা সংক্রমণের চূড়ান্ত সময় চলছে। স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং সচেতনতার অভাবে সংক্রমণের সংখ্যা বাড়ছে। তবে সুস্থতার হার সন্তোষজনক বলে তিনি মনে করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি