১১:২৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাড়ে ৯ ঘন্টা পরে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭ | | ১৯৮৮
, টাঙ্গাইল :

রাত ৩টা থেকে দীর্ঘ সাড়ে ৯ ঘন্টা বন্ধ থাকার পরে আবারো উত্তরবঙ্গের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে দূর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্ট্রেশন থেকে উত্তরবঙ্গগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করার মধ্য দিয়ে ট্রেন চলাচল আবারো স্বাভাবিক হয়। ধূমকেতু এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুপশ্চিম স্টেশনে পৌছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ১২টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্য রওনা হয়।

এদিকে ভোররাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় রেলস্টেশনের পাথাইলকান্দি এলাকায় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ‚্যত হওয়ায় সারাদেশের সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ নয় ঘন্টা চেষ্টারপর দূর্ঘটনাকবলিত ট্রেনটি মেরামত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় রেলস্টেশনে সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব সহকারি রেলস্টেশনের মাষ্টার আব্দুল মান্নান জানান ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, ঈশ্বরদী লোকালসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় ট্রেন গুলো গন্তব্যর উদ্দেশ্যে রওনা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি