০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হলেন জয়িতা ঘোষ দোলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ | |
জয়িতা ঘোষ দোলা 
, টাঙ্গাইল :

বাংলাদেশ টেলিভিশন (বিটিভিতে) অডিশনে চূড়ান্তভাবে অবশেষে তালিকাভুক্ত শিল্পী নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জয়িতা ঘোষ দোলা। পল্লীগীতি ও রবীন্দ্র সংগীত এই দুই বিভাগ থেকেই একইসাথে তালিকাভুক্ত শিল্পী হন। শনিবার (১৩ জানুয়ারি) সকালে শিল্পী জয়িতা ঘোষ দোলা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জয়িতার আবেদনের প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিতব্য পল্লীগীতি ও রবীন্দ্র সঙ্গীতের অডিশনে তাকে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে তাকে ওই দুই বিভাগে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। সে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। 

এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আওতায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস),টাঙ্গাইলে সংগীত প্রশিক্ষণ দিচ্ছেন। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গায় গান পরিবেশন করে থাকেন।

জয়িতা ঘোষ দোলা বলেন, অনেক ধাপ পেরিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভিতে) অডিশনে তালিকাভুক্ত শিল্পী হতে পেরে ভীষণ ভালো লাগছে। এ কৃতিত্ব আমার একার নয়, মা-বাবা, ছোট ভাই, শিক্ষকগণ, পরিবার, বন্ধুবান্ধব, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীসহ সবার। এই অর্জনের পেছনে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বপ্ন পূরণের লক্ষ্যে সকলের আশীর্বাদ কাম্য।

জয়িতা ঘোষ দোলা টাঙ্গাইল পৌর শহরের প্যাড়াডাইস পাড়ার ভ্রমর চন্দ্র ঘোষ (ঝোটন) এর মেয়ে। তার মায়ের নাম শিপ্রা ঘোষ। টাঙ্গাইল থেকে এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি