০৩:০৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে কাদের সিদ্দিকী বীরউত্তম

রাজনৈতিক ব্যক্তিত্বদের ঠাঁই নেই সংসদ-রাজনৈতিক অঙ্গণে

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ | | ১০১১
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, রাজনীতিবিদ ছাড়া চলছে সংসদ। এখন সংসদ ব্যবসায়ী আর লুটেরাদের দখলে। রাজনৈতিক ব্যক্তিত্বদের এখন ঠাঁই নেই সংসদ আর রাজনৈতিক অঙ্গণে।

শনিবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যানে কৃষক শ্রমিক জনতা লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও টাঙ্গাইল জেলা সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আইভী জিতেছে নারায়নগঞ্জবাসীর প্রকৃত ভোটে। আইভী নির্বাচনে আরো ১০ হাজার ভোট বেশী পেত, যদি শামীম ওসমান তার পক্ষে কাজ না করতো। তাই বিএনপি’র ভোট কারচুপির দাবী সম্পূর্ন ভিত্তিহীন।

তিনি বলেন, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শামিম ওসমানের প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার দৃশ্য গনমাধ্যমে প্রকাশ করে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেছেন। সে জন্য নির্বাচন কমিশনের উচিৎ ছিল তাৎক্ষনিক আইভীর প্রার্থীতা বাতিল করা অথবা শামিম ওসমানকে শাস্তি দেয়া। কিন্তু মেরুদন্ডহীন নির্বাচন কমিশন তা না করে আবারোও ব্যর্থতার প্রমান দিয়েছে।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, বঙ্গবীর পতিœ নাসরিন কাদের সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রি আবুল হাসান চৌধুরী কায়ছার, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কবি বুলবুল খান মাহবুব, কাদেরীয়া বাহিনীর প্রশাসক ও মুক্তিযোদ্ধা এনায়েত করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি