০২:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে র‌্যালি আলোচনা সভায় ভূমি সেবা সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে র‌্যালি, আলোচনা সভা ও ভূমি সংক্রান্ত বিশেষ সেবা ক্যাম্প উদ্বোধনের মধ্যদিয়ে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে সেবা সপ্তাহ উপলক্ষে  উপজেলা ভূমি অফিস চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় যোগদেয়।

ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি সভাপতিত্বে করেন। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হকের সঞ্চালনায় এতে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানাসহ ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সংবাদকর্মি, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন। সভায় জনসচেতনতা বাড়াতে দু’টি প্রামান্যচিত্র প্রদর্শিত হয়।

মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হক জানান, সেবা সপ্তাহ উপলক্ষে স্থাপিত বিশেষ ক্যাম্পে ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনলাইনে ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি বন্দোবস্তের আবেদন, সপ-লাইসেন্সের আবেদন ও ভূমি সংক্রান্ত অভিযোগ শুনানী ও নিস্পত্তি করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি