০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধনবাড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘‘সঞ্জীবন’’ সামাজিক সংগঠন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে শুক্রবার ২১ ফেব্রুয়ারি বিকালে ধনবাড়ী সরকারী নওয়াব ইনস্টিটিউশন মাঠে  উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সঞ্জীবন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রবিন আহমেদের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, সঞ্জীবনের উপদেষ্টা রাজিব ভদ্র আপু, মিমার সভাপতি নাসরিন সুলতানা, সমাজ সেবক জহুরুল ইসলাম মিলন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সুধীজন। 

প্রতিযোগিতায় অংগ্রহণকারী শিক্ষার্থীদের দুই গ্রুপে ভাগ করে ‘ক’ গ্রুপে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী এবং ‘খ’ গ্রুপে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী এবং অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি