১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই ঘরে ফিরছে হাজারো মানুষ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে গেলো বুধবার থেকে শুরু হওয়া যানজট আজ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস পর্যন্ত অন্তত ২২ কিলোমিটার মহাসড়ক জুড়ে দীর্ঘ  যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কটিতে যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি রয়েছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা করোনা আতঙ্কের কথা চিন্তা না করেই ট্রাকে ও পিক-আপভ্যানে গাদাগাদি করে জীবনের শঙ্কা ও ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন জানান, সরকারি ছুটি ঘোষনার পর থেকে ঘরমুখো মানুষের সংখ্যা এ মহাসড়কে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দূরপাল্লার বাস বন্ধ থাকায় মহাসড়কে বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। বৃহস্পতিবার ভোর থেকে এখনও যানজট অব্যাহত রয়েছে। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ বলেও জনান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি