১১:৩৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অর্ধ কোটি টাকার স্বর্ণালংকারসহ মালামাল চুরি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ | | ২২৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে মাহমুদুল হাসান কলেজ মার্কেটের দুটি স্বর্নের দোকান সহ তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

দোকান তিনটি হলো উৎপল বিশ্বাসের স্বর্ণশ্রী জুয়েলার্স, সুদেব কর্মকার ও আশিশ বিশ্বাসের অঙ্গশ্রী জুয়েলার্স, সমরেশ পালের প্রীতম বস্ত্রালয়।

সরেজমিনে জানা যায়, শুক্রবার দিন বা রাতের কোন একসময় প্রীতম বস্ত্রালয়ের তালা ভেঙ্গে দোকানের ভেতরে প্রবেশ করে চোরেরা। তার পর ঐ দোকানের ভেতর থেকে দেয়াল কেটে পার্শবর্তী স্বর্নশ্রী জুয়েলার্স এ প্রবেশ করে। সেখানে কার্যসিদ্ধির পর অঙ্গশ্রী জুয়লার্স এ প্রবেশ করে তারা তিনটি দোকানের প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণালংকারসহ মালামাল হাতিয়ে নিতে সক্ষম হয়।

বিষয়টি জানাজানি হলে শনিবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে এক জরুরি বৈঠকে বসেন ব্যবসায়ী নেতারা।

বেঠকে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, জুয়েলারী মালিক সমিতির সভাপতি চন্দন ভৌমিক, মার্কেট কমিটির সভাপতি সমরেশ পালসহ টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান প্রমুখ।

ওসি নাজমুল হাসান বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। তবে সকলের সহযোগিতা পেলে মালামাল উদ্ধারে সফল হব আশা রাখি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি