১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীকের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা দূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় টাংগাইল পৌরসভার ১৭নং ওয়ার্ডের বিশ্বাস বেতকায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কাজে তিনি এগিয়ে আসেন।

এলাকায় সরকারি ত্রাণ সামগ্রী এখনও পাননি বা যারা ত্রাণ গ্রহণে বিশেষভাবে বিব্রতবোধ করেন এমন কিছু মানুষের তালিকা তৈরি করে তিনি নিজবাসভবন ওসমান মঞ্জিল থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীতে চাল ডাল আলু পিয়াজ ইত্যাদি আছে। 

তিনি এসময় বিশ্বের চলমান করোনা মহামারীর সময়ে বিত্তবানদেরকে সাধ্যমত দুঃস্থ দূর্গত মানুষকে সহায়তা প্রদানের আহবান জানান।

তিনি বাংলাদেশের পরিস্থিতিকে মুক্তিযুদ্ধের পরিস্থিতির সাথে তুলনা করে করোনা মোকাবেলার যুদ্ধে যার যার অবস্থান থেকে দায়িত্ব কর্তব্য পালনের আহবান জানান।

এ ত্রাণ কাজে উপস্থিত ছিলেন কুমুদিনি সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. আজাদ খান, ফজলুল হক বীর প্রতীকের স্ত্রী নাজমা হকসহ পরিবারের সদস্যবর্গ ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি