১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জনতার মুখোমুখি এমপি প্রার্থীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৩ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের এমপি প্রার্থীরা জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। 

রবিবার বিকালে সুশাসনের জন্য নাগরিক-সুজনের আয়োজনে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে মুখোমুখি অনুষ্ঠানে টাঙ্গাইল-৫ আসনের আওয়ামীলীগ, বিএনপির প্রার্থীসহ বিভিন্ন দলের ৬জন প্রার্থী উপস্থিত ছিলেন। 

টাঙ্গাইল জেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ প্রার্থী সানোয়ার হোসেন, বিএনপির মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান, জাতীয় পার্টি (এরশাদ) পীরজাদা সফিউল্লাহ আল মনির, বিএনএফের শামীম আল মামুন, এনপিপি’র আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার সানোয়ার হোসেন। 

এতে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সুজনের সহ-সভাপতি হারুন অর রশিদ, সুজনের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, জেলা সুজনের সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, ভূঞাপুর উপজেলা সুজনের সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
 
এর আগে প্রার্থীরা এক মঞ্চে জনতার উদ্দেশ্য হাত তুলে সংহতি প্রকাশ করেন। এছাড়া অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যার যার অবস্থানে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রার্থীরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি