১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুর ১ পরিবারে ৪ জন সহ নতুন আক্রান্ত ৫, মোট আক্রান্ত ৫০

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে একই পরিবারে মা, ছেলে, মেয়ে ও কাজের লোকসহ নতুন করে ৫জন করোনাভাইরাসে আক্তান্ত হয়েছেন।

নতুন আক্রান্তরা হলেন, পৌরশহরের নন্দনপুরের লিয়াকতের স্ত্রী ও গোপালপুর স্বাস্থ্যকমপ্লেক্সের ক্যাশিয়ার মৌসুমী (৩১), তাদের মেয়ে নিড্রিতা (৯), ছেলে ওয়ালী (৫) ও তাদের কাজের মেয়ে একই এলাকার আলমের মেয়ে শাপলা এবং ধোপাকান্দি ইউনিয়নের শাহপুর গ্রামের পিয়ার উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন। নতুন এ পাঁচজন নিয়ে গোপালপুর উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। তাদের মধ্যে ৩২জন পুরোপুরি সুস্থ হয়ে স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৮ জন।

সোমবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় সম্প্রতি কয়েক জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরীক্ষার ফলে ওই ৫জনের নমুনায় নতুন করে কোভিড-১৯ পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদের বাসা-বাড়ী লকডাউন করাসহ সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি