১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত কৃষক নির্বাচন লটারি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

'কৃষক বাঁচলে বাঁঁচবে দেশ' স্লোগানে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২০ এর আওতায় ধান সরবরাহকারী কৃষক নির্বাচনের লক্ষ্যে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন রবিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত বোরো ধান সংগ্রহে উন্মুক্ত কৃষক নির্বাচন লটারির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কৃষক নির্বাচন লটারি অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পারসিয়া সুলতানা প্রিয়াংকা, পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপশী শীল, এসএলডি কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক।

উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের কার্ডধারী কৃষকগণ বোরো ধান সরবরাহের লক্ষে এ উন্মুক্ত কৃষক নির্বাচন লটারিতে অংশ গ্রহণ করেন।

খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, এবছর উপজেলার ৪৫৬৯ জন তালিকাভুক্ত কৃষকের মধ্যে লটারিতে ১১৭১ জন নির্বাচিত এবং ৩৫১ জন অপেক্ষমান কৃষকের মাধ্যমে ২৩৩৭ মেট্রিকটন বোরো ধান সংগ্রহ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি