০১:৩৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চোলাই মদসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮ | | ৭১৯
, টাঙ্গাইল :

২২ লিটার চোলাই মদসহ ০৪ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাবের সদস্যরা।

রোববার সকালে করটিয়া বাজারের মের্সাস রিয়া স্টীল এন্ড মজিবর ওয়েল্ডিং ওয়াকর্সপ দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন-করটিয়া মধ্যসাহাপাড়ার মৃত রেবতী মোহনদের ছেলে দুলাল চন্দ্র দে (৬৩), বড় কালিবাড়ী এলাকার মৃত প্রিয়নাথ বসাকের ছেলে নরেশ (৬০), করটিয়া পালপাড়ার মৃত নিবারণ চন্দ্র পালের ছেলে সুশীল কুমার পাল (৬২) এবং করটিয়া মধ্যসাহাপাড়া মৃত আশুতোষ সাহার ছেলে অভিজিৎ সাহা (৩৭ )।

র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ জেলা শহর এলাকাসহ আশপাশের থানা এলাকায় মাদক সেবিদের চাহিদা অনুযায়ী দেশীয় তৈরী চোলাই মদ পাইকারী ও খুচরাভাবে বিক্রয়ের পাশাপাশি যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল। আসামীদের জিজ্ঞাসাবাদে তারা দেশীয় তৈরী চোলাই মদ ক্রয়-বিক্রয়ে সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও তিনি জানান।

তিনি আরো জানান, লাইসেন্স ব্যতিত দেশীয় তৈরী চোলাই মদ নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি