১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ৩ পুলিশসহ নতুন ১১ জন করোনা আক্রান্ত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের তিন পুলিশ সদস্য এক ঈমাম, ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী চালকসহ নতুন করে ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে মির্জাপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৫ জন। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম ।

নতুন আক্রান্তদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক (৫৩), পুলিশ কনস্টেবল (৩০), ও পুলিশের এএসআই (৩০) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক (২৯) গোড়াই এলাকার এক গার্মেন্টস কর্মী (২৭), সদরের বাইমহাটী প্রফেসর পাড়ার এক ছাত্রী (১৩), একই এলাকার একটি মসজিদের ঈমাম (৪৩), আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের এক ব্যবসায়ী (৫৪) তার ছেলে (১৭), তরফপুর ইউনিয়নের ধানচালা গ্রামের ব্র্যাক কর্মী (৪০), লতিফপুর ইউনিয়নের চানপুর গ্রামের একজন চাকুরীজীবি (৩৪) রয়েছেন।

মির্জাপুরে সর্বমোট করোনা আক্রান্ত ২৮৫ জনের  মধ্যে পাঁচজন জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৮৪ জন ১৯৬ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি