১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পুলিশসহ ১১ জনের করোনা শনাক্ত

| টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পুলিশসহ নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ১৯৪ জন সংক্রমিত হলেন।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন। তিনি কঙ্গোতে জাতিসংঘ মিশনে যাওয়ার জন্য সেখানে প্রশিক্ষণে এসেছিলেন।

এছাড়া অন্য আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উপজেলা সদরের ইউনিয়নপাড়া এলাকার ১ নারী (৪১), গোড়াই ইউনিয়নের গোড়াই গ্রামের ১ জন (৩৬), মঈননগর গ্রামের ৫০ ও ২৪ বছর বয়সী ২ নারী, বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের ১ ব্যক্তি (৩২), মহেড়া ইউনিয়নের হিলড়া গ্রামের ১ ব্যক্তি (৩৬), লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামের ১ জন (৪৮), জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের ১ নারী (৩১), ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের ১ ব্যক্তি (৪০) ও বানাইল ইউনিয়নের ভররা গ্রামের ১ ব্যক্তি (৩৪) রয়েছেন।

মির্জাপুরে মোট আক্রান্তের মধ্যে পাঁচজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৫২ জন। অন্যরা নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে মির্জাপুরে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলার কেন্দ্রস্থল মির্জাপুর পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে। গত শুক্রবার থেকে মির্জাপুরে শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়, কাঁচাবাজারসহ সাপ্তাহিক হাটও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৬ জুন থেকে ২৫ জুন পর্যন্ত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে লকডাউন ঘোষণা করা হয়। আক্রান্তের সংখ্যা বেড়ে পাওয়ায় প্রশাসন লকডাউনের সময়সীমা আগামী ২ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বলেন, আক্রান্ত ব্যক্তি ও তাঁদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি