১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আতংকে পরিবার 

দেড় মাসেও গ্রেফতার হয়নি শিশু ধর্ষণ চেষ্টার আসামী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণ চেষ্টার আসামী রাসেল মিয়াকে দেড় মাসেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই শিশুটি উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

এদিকে দেড় মাসেও আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির পরিবারের সদস্যরা। মামলা করে রয়েছেন আতংকে।

জানা যায়, বখাটে রাসেল মিয়া (২৫) একই গ্রামের ফরমান আলীর ছেলে। শিশুটি গত ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে বাড়ির থেকে বের হলে বখাটে রাসেল জোর করে পাশের জঙ্গলে নিয়ে যায়। ধর্ষণের উদ্দেশ্যে ছাত্রীর জামা পায়জামা ছিঁড়ে ফেলে। ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীটির শরীরের বিভিন্নস্থানে কামড়ে দেয়। এসময় মেয়েটির চিৎকার দিলে রাসেল পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অন্যদিকে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াও রয়েছে। 

এলাকাবাসী জানান, বখাটে রাসেল প্রায়ই ওই স্কুল ছাত্রীসহ আরো মেয়েদের উত্যক্ত করেছে। তারা রাসেলের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলো রানী দাশ বলেন, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যাতে এরকম ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায়।

স্কুল ছাত্রীর পিতা কান্নাবিজড়িত কন্ঠে বলেন, আমরা গরীর নীরিহ মানুষ। আমার মেয়ের সাথে এই ঘটনাকারীর বিচার চাই। মামলা করায় আমাদের উপর বিভিন্নভাবে চাপও দেয়া হচ্ছে। আমরা আতংকে আছি। 

মামলার তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, স্কুল ছাত্রীর দাদা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা করছি।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, অভিযুক্ত আসামী রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি