১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে সরকারি রাস্তার দখল করে ঘর তৈরির অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমার একটি সরকারি রাস্তা দখল করে দোকান ঘর তৈরির করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বিলপালিমা এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গ্রামের সোহেল রানা নামক এক ব্যক্তি।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা ব্রীজপাড় হতে পালবাড়ী পর্যন্ত ৬০-৭০ টি পরিবারের জন্য একটি কাঁচা রাস্তা নির্মাণ করে দেন।

চলাচলের একমাত্র রাস্তা ওই পরিবারগুলোর। বর্তমানে ২০১৯-২০২০ অর্থবছরে রাস্তাটিতে ইটের সলিংয়ের কাজ চলমান। এমতাবস্থায় কিছু ব্যক্তি ওই রাস্তা দখল করে রাস্তার সম্মুখে দোকান ঘর তৈরি করে রাস্তার মাঝখানে বেড়া দিয়ে সরকারি রাস্তা দখল করে রেখেছে। এদিকে পালপাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ এ বিষয়ে স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে তাদেরকে নানারকম ভয়-ভীতি ও হুমকি প্রদান করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রাস্তাটি বেদখল দেয়ায় চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ৬০-৭০টি পরিবার সহ অন্যরা বাড়ি থেকে বাহির হতে পারছে না এবং পাল সম্প্রদায়রা মাটির তৈরি আসবাবপত্র বাহির করে বিক্রি করতে না পেরে তাদের জীবন জীবিকা বন্ধ হয়ে  যাওয়ায় মানবেতর জীবনযাপন করছে তারা।

বিষয়টি সরেজমিনে তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রাস্তাটি অতি দ্রুত চলাচলের ব্যবস্থা করার জন্য জোর দাবী জানিয়েছেন ওই এলাকার পাল সম্প্রদায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার শামীম আরা নিপা জানান, অভিযোগটি পেয়েছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি