১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের যে ৮ পৌরসভায় ভোট ডিসেম্বরে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩১ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

দেশের প্রায় আড়াই’শ পৌরসভায় ভোট গ্রহণের জোর প্রস্ততি চলছে নির্বাচন কমিশনে (ইসি)। বিভিন্ন কারণে শূন্য হওয়া পৌরসভার পদগুলোতে নির্বাচন শুরু হবে চলতি বছরের অক্টোবর থেকে। আর সাধারণ নির্বাচন আগামী ডিসেম্বর মাসে। ইসির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর মধ্যে রয়েছে টাঙ্গাইলের আটটি পৌরসভাও।

জানা যায়, এসব পৌরসভায় ভোট গ্রহণের জন্য সম্প্রতি ইসির কমিশন বৈঠক থেকে নির্দেশনা আসে। আর একদিনে ভোট করার চিন্তা করছে ইসি। পৌরসভায় সুবিধা বেশি থাকায় ইভিএমও ব্যবহার হবে বেশি। ২৩৪টি পৌরসভায় ভোটের চিন্তা করে ছক কষছে ইসি। তবে চূড়ান্ত তালিকায় এর পরিবর্তন আসতে পারে।

সর্বশেষ পৌরসভার সাধারণ নির্বাচনটি হয়েছিল গত ২০১৫ সালের ডিসেম্বরে। আর বেশিরভাগ মেয়র ও কাউন্সিলররা পরের বছর (২০১৬ সাল) জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে শপথ নেন। ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ হিসেবে আগামী বছরের ফেব্রুয়ারিতে এসব পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের ৪০ থেকে ৪৫ দিন হাতে রেখে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে ইসিকে। এজন্য মাঠ পর্যায় থেকে তালিকা সংগ্রহ করা, নির্বাচন অনুষ্ঠানে প্রতিবন্ধকতা ও সীমানাসংক্রান্ত জটিলতা খতিয়ে দেখার নির্দেশনা পেয়েছেন ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

টাঙ্গাইলের যে ৮টি পৌরসভায় ডিসেম্বরে হতে পারে ভোট-
টাঙ্গাইল সদর, ধনবাড়ী, মধুপুর, মির্জাপুর, ভুঞাপুর, সখিপুর, গোপালপুর ও কালীহাতি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি