১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৭১'র চেতনার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন অধ্যাপক রেজা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত অরাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন ৭১’র চেতনা এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন টাংগাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সখিপুরের কৃতি সন্তান অধ্যাপক রেজাউল করিম রেজা।

ডঃ বাহাউদ্দিন গোলাপ সভাপতি এবং শবনম জেবিন কে সাধারণ সম্পাদক করে অনুমোদিত কেন্দ্রীয় কমিটি এ পদে নির্বাচিত করা হয় তাকে।

এ প্রসঙ্গে অধ্যাপক রেজা বলেন, “মানবের কল্যাণে , সময়ের প্রয়োজনে সদা জাগ্রত” এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রায় আট বছরের আমাদের এই পথচলায় আমরা হাসি ফুটিয়েছি হাজারো মানুষের মুখে ।

নবীণদের সার্বিক প্রচেষ্টার আরেক নাম “৭১'র চেতনা” উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের কার্যক্রমের মধ্যে থাকবে স্বেচ্ছায় রক্তদান, মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি ও অর্থ সহায়তা প্রদান, অসচ্ছল শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচী, প্রাথমিক শিক্ষা কার্যক্রম, মাদক বিরোধী প্রচারণা, বাল্য বিবাহ বিরোধী প্রচারণা, জাতীয় গুরুত্বপূর্ণ দিবস সমূহে বিশেষ কর্মসূচী গ্রহণ, ইন্টারনেটের সঠিক ব্যবহার বিষয়ক প্রচারণা, পরিচ্ছন্ন শহর আন্দোলন, সুবিধাবঞ্চিত শিশুদের ইচ্ছা পূরণ, শিক্ষা কার্যক্রম, শিক্ষা সামগ্রী, ঈদবস্ত্র, শীতবস্ত্র বিতরণ, গ্রাম ও মফস্বলের শিক্ষার্থীদের উন্নত জীবনের মোটিভেশন সেশন, ভিক্ষুক পুনর্বাসন, শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশের লক্ষ্যে ডিবেটিং, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাঠচক্র কার্যক্রম, নিয়মিত আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আয়োজন, সাংস্কৃতিক অঙ্গনের প্রতি আগ্রহী করতে আবৃতি ও মঞ্চনাটক প্রশিক্ষণ ও প্রদর্শন, সচেতনতা মুলক পথনাটক প্রদর্শন, লেখালেখির অভ্যাস বাড়াতে নিয়মিত ব্লগ ও ম্যাগাজিন প্রকাশ সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে "৭১’এর চেতনা "।

তিনি কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত করায় সভাপতি ডঃ বাহাউদ্দিন গোলাপ ও সাধারণ সম্পাদক শবনম জেবিন কে অভিনন্দন জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি