০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এসএসসি পরীক্ষা

পরীক্ষা হলে প্রবেশের আগেই চার শিক্ষার্থী বহিস্কার! আটক ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮ | | ২২১০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষার জন্য হলে প্রবেশের আগেই প্রশ্নফাঁসের অভিযোগে চারজন শিক্ষার্থীকে বহিস্কার ও বহিরাগত একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার পদার্থ পরীক্ষায় ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের বাইরে থেকে তাদের বহিস্কার ও আটক করা হয়। আটক সিজেন খান ওরফে আব্দুল কাইয়ুম উপজেলার অর্জুনা গ্রামের আইয়ুব খানের ছেলে।

এসময় প্রশ্নফাঁসের মুলহোতা পাপ্পু চালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ জানান, ভূঞাপুর পাইলট সরকারি বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকজন শিক্ষার্থী হলে প্রবেশ না করে মোবাইল ফোনে প্রশ্ন দেখছিল। এমন সময় সেখানে উপস্থিত হলে প্রশ্নফাঁসের মুলহোতা পাপ্পু পালিয়ে যায়। পরে এ ঘটনায় ৪জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। প

রে বহিরাগত ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী সিজেন খান ওরফে আব্দুল কাইয়ুমকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি