১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়ার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোড়াই ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি------রাজিউন)। 

মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) ঢাকার ল্যাব এইড হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
পারিবারিক সূত্র জানায়, ০১ ফেব্রুয়ারী প্রাতভ্রমন শেষে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে  তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। 

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার বাদ আসর গোড়াই জমিদার বাড়ি মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তারিকুল ইসলাম নয়া ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৭ সালে মির্জাপুর কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জাসদ ছাত্রলীগের মনোনয়ন পেয়ে ভিপি পদে নির্বাচন করেন।

১৯৯৮ সালে তিনি মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দীর্ঘ ২৩ বছর যাবত দায়িত্ব পালন করে আসছিলেন। এরই মধ্যে তিনি ২০১১ ও ২০১৬ সালে গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

তারিকুল ইসলাম নয়ার মৃত্যুতে গভির শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভির সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি