০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে মহিলা সংস্থার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ | | ৪৮১
, টাঙ্গাইল :

বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শাহনাজ খান নার্গিস।

তিনি লিখিত বক্তব্য বলেন, বিশ্বমানবাধিকার দিবস-২০১৬ পালন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। কর্মসূচির মধ্যে পোষ্টারিং ও লিফলেট বিলি, পাড়া কমিটিতে সচেতনতা বৃদ্ধিমূলক সভা, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রতিবছরই আমরা বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন করে থাকি। এ বছরও আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উৎযাপন করবো।

তিনি আরো বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখা মহিলাদের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আমরা নিরলসভাবে কাজ করছি। এ ব্যাপারে তিনি সকলের সহযোগীতার কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি পার্বতী রায়, আন্দোলন সম্পাদক ডলি সিদ্দিকী, কার্যকরী সদস্য মালতি বসাক, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক নামজা আক্তার বেবী প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি