১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় আক্রান্ত ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত গাড়িচালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত গাড়িচালক আবু মোতালেবের (৬০) মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে।

পারিবারিক সূত্র ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন তালুকদার জানান, আবু মোতালেব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িচালক ছিলেন। চার বছর আগে ঢাকা ফায়ার সার্ভিস থেকে তিনি অবসরে যান। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জেই অবস্থান করছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে তিনি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম করোনায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু মোতালেব নারায়ণগঞ্জে মারা যাওয়ার কারণে করোনায় মৃত্যুর হিসাবটি সেখানেই গণনা করা হবে। তাঁর মরদেহ সরকারি নিয়ম মেনে পরিবারের সদস্যদের মাধ্যমে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি