০১:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুখ্যাত ডাকাত গ্রেফতার

যমুনা নদীতে বাড়ছে ডাকাতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরের বিস্তৃর্ণ চরাঞ্চলসহ যমুনা নদীতে ডাকাতির ঘটনা বেড়ে চলেছে। 

গত সোমবার বেসরকারি সংস্থা আশা’র বহনকারী কর্মীদের নৌকাতে ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতরা এনজিও কর্মীদের কাছ থেকে নগদ তিন লক্ষ টাকা ও চারটি ট্যাব ছিনিয়ে নিয়ে যায়। একই দিনে গরুবাহী একটি নৌকাতে ডাকাতরা হামলা চালিয়ে নয় জন গরু ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকা নিয়ে যায়। এর সপ্তাহ খানেক আগেও যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এদিকে ভূঞাপুরে বাবু (৩০) নামের একজন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গত মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় সিরাজগঞ্জের বনবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে রাতেই তাকে থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতার হওয়া বাবু সিরজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নওশের আলীর পুত্র। পরে বুধবার তাকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 

ভূঞাপুর থানা অফিসার ইনর্চাজ (তদন্ত) আলমগীর আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সিরাজগঞ্জ পুলিশের সহযোগিতায় সিরাজগঞ্জের বনবাড়িয়া এলাকা থেকে কুখ্যাত ডাকাত বাবুকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু বিভিন্ন সময় যমুনা নদীতে নৌ-ডাকাতির কথা স্বীকার করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি